ওয়েলফেয়ার এসোসিয়েশন অরপিংটন এর উদ্যোগে এক মত বিনিময় সভা

November 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ওয়েষ্টার্ন হোটেল এন্ড রেষ্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন অরপিংটন এর উদ্যোগে মৌলভীবাজার শাখা গঠনের লক্ষ্যে বিশিষ্ট ব্যাংকার এডভোকেট মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং এডভোকেট  মোঃ আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর সোমবার  মতবিনিময় সভায় এসোসিয়েশনের কেন্দ্রীয় কিমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোশাহিদ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি তার বক্তব্যে বৃহত্তর সিলেটের শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নি¤œ আয়ের মানুষের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এডভোকেট মামুনুর রশিদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী এম.মুহিবুর রহমান মুহিব, এডভোকেট ফারহানা বেগম চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ রিপন, বিশিষ্ট ব্যাংকার মোরশেদ আলম, নুরুল ইসলাম, আলাউল  ইসলাম খান, সাংবাদিক মু. ইমাদ উদ্দিন, সাংবাদিক হোসাইন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব আহমদ, রেডক্রিসেন্ট মৌলভীবাজারের যুব প্রধান কামরুল ইসলাম মুন্না, ইহাম মোজাহিদ, এম.এ. সামাদ, এমদাদুলহক, সৈয়দ তোফাজ্জল হোসেন, আবু হানিফ প্রমুখ। পরবর্তীতে বিশিষ্ট লেখক ও ব্যাংকার মোহাম্মদ আবু তাহের, এডভোকেট কে সভাপতি ও এডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন অরপিংটন, মৌলভীবাজার জেলা শাখা গঠন করা হয়। ইহা ছাড়াও সর্ব সম্মতিক্রমে মৌলভীবাজার শহরের ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়। তাঁরা হলেন যথাক্রমে, ১। মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ,২। ডা: ছাদিক আহমদ, ৩। সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, ৪। মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক বকসি ইকবাল আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com