তিনদিন ব্যাপী মণিপুরীদের মহারাসলীলার উদ্বোধন ও শোভাযাত্রা

November 2, 2017,

স্টাফ রিপোর্টার॥ আনন্দ, উচ্ছ্বাস ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের তিনদিন ব্যাপী মহারাসলীলার উদ্বোধন করা হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিনদিন ব্যাপী রাস উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, মণিপুরী রাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ ও মণিপুরী সম্প্রায়ের নেতৃবৃন্দ।
পরে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।

 এই প্রথম কমলগঞ্জ মণিপুরী পাড়ার বাইরে রাস উৎসবের উদ্বোধন হওয়ায়  মৌলভীবাজার শহরের হাজারো  উৎসুক মানুষ শোভাযাত্রা দেখে আনন্দ পান। প্রতিবছর এ উৎসব একদিন হলেও  ১৭৫ তম রাস উপলক্ষে এ বছর তিনদিন হবে। এবারের উৎসব তিন দিনব্যাপী হলেও মূল রাসলীলা হবে ৪ নভেম্বর।
উৎসবের ১ম দিন সকালে মণিপুরীদে নিজস্ব পোষাকে ব্যতিক্রমি আনন্দ র‌্যালী ও বিকেলে হোলী উৎসব। উৎসবের ২য় দিন দুপুরে বেনিরাস ও সন্ধ্যায় কৃর্তী মণিপুরী সন্তান সম্মাননা। উৎসবের শেষ দিন দুপুরে রাখাল ও কৃষ্ণের বাল্যলীলা অনুসরনে শুরু হবে রাখাল নৃত্য। চলবে গোধূলি পর্যন্ত। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে শুরু হবে রাসনৃত্য, চলবে পরের দিন ভোর পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com