জেলহত্যা দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জেলহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন। যুবলীগ নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিদ্দেক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শায়েক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মইনুল খান প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক হামিম মাহমুদ জয়, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিংকু মল্লিক, মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের নেতা বদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল, দোয়া ও তবারুক বিতরণ করা হয়।



মন্তব্য করুন