সিলেট বিভাগের সেরা সংগঠনের সম্মাননা পেল বড়লেখা ব¬াড ডোনেট ক্লাব

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ব¬াড ডোনেট ক্লাবকে বাংলাদেশ ব¬¬াড ডোনারস ফোরাম সিলেট বিভাগের সেরা স্বেচ্ছাসেবি সংগঠন নির্বাচিত করেছে।
৩ নভেম্বর শুক্রবার জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে দেশের ৬৪ জেলার বাছাইকৃত ৫০ রক্তদাতা ক্লাবের সাথে বড়লেখা ব¬াড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভঅপতিসহ ৮ সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ উপলক্ষে দেশের ৫০০ শতাধিক রক্তদাতা, গুণীজন ও সেচ্ছাসেবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব¬¬াড ডোনারস ফোরামের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আনজুম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণেল অব. দিদারুল আলম (বীরপ্রতীক)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রিসেন্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম ওয়াহিদুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেহ উদ্দিন মুন্না, আহসান জামিল ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. লিয়াকত জাহান, দেশ-বিদেশ২৪ডটকমের সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, একেওএইচ গ্রুপের কমার্শিয়াল ম্যানেজার আনওয়ারুল আলম মঞ্জু।



মন্তব্য করুন