বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন
November 4, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে ৪ নভেম্বর শনিবার র্যালি, আলোচনা সভা ও সফল সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ সোহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাসনা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল¬াহ, পার্থ পাল, সমবায়ী বেলাল আহমদ, নুর উদ্দিন, মুক্তা লাল বিশ্বাস, সুজিৎ চন্দ্র নাথ প্রমুখ।



মন্তব্য করুন