কমলগঞ্জে বাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদন্ড

November 7, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে চাচাকে মৃত্যুদন্ড প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মঙ্গলবার ৭ নভেম্বর দূপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৮ সালে ২৪ মার্চ জেলার কমলগঞ্জ উপজেলার বাদে উবাহাদা গ্রামের আকবর আলীর ৮ বছরের শিশুপুত্র তাজুল ইসলামকে মসজিদের ভেতর সকালে ধর্মীয় শিক্ষা পড়ার সময় ধরে নিয়ে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারই চাচা চাঁন মিয়া। এ বিষয়ে পরদির নিহতের বাবা আকবর আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন।
ঘটনার দুই মাস পর ২০০৮ সালের ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ মৌলভীবাজার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম, আসামী চাঁন মিয়াকে মৃত্যুদন্ড প্রদান ও ২৫ হাজার টাকা জরিমানার করেছেন।
পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান ও সহকারী পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্দু দাস জানিয়েছেন, মৃত্যুদন্ড আসামী চাঁন মিয়া পলাতক রয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন স্বাক্ষী আদালতে উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com