শ্রীমঙ্গলে নির্বাচনী প্রচারণায় রফিকুর রহমান

November 8, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামেনে রেখে মৌলভীবাজার-৪ আসনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
৪ নভেম্বর রবিবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে সকলের উদ্যেশে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন রফিকুর রহমান।
রফিকুর রহমান তার বক্তব্যে বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশ এগিয়ে চলেছে। গণ-মানুষের নিরাপত্তা ও গড় আয় বৃদ্ধি পেয়েছে। আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪৮ সালের মধ্যে এ দেশ একটি উন্নত দেশে পরিণত হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট ও বিদ্যুৎ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেবার নিমিত্তে বর্তমান সরকার তার অঙ্গীকারে সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন- নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা আমাদের স্বাধীনতার স্বপক্ষের প্রতীক। তাই আওয়ামীলীগের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার নিমিত্তে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করে তিনি আরো বলেন- আমাদের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের সকল খবর রাখেন। চা-শ্রমিকদের দুঃখ তিনি বুঝেন। কোথায় কার কাছে নৌকার নিরাপত্তা বিরাজ করছে, তিনি সব খবর রাখেন।
পরিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ হয়ে জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্র এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী যেই হোক না কেনো, নৌকায় ভোট দেওয়ার জন্য সকল চা-জনগোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান করেন তিনি।
ভাড়াউড়া চা বাগানের শ্রমিকদের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাগান পঞ্চায়েত সভাপতি উজ্জ্বল হাজরার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেম শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, চা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক রামভজন কৈরী, বালিশিরা ক্লাবের ভ্যালী সভাপতি বিজয় হাজরা, কালীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরাগ বারই প্রমুখ। অনুষ্ঠানে কয়েক হাজরা চা-শ্রমিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com