শ্রীমঙ্গলে প্রান্তীক চাষীদের মাঝে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ

November 9, 2017,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২০১৭-২০১৮ অর্থ বছরে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশশেরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, ৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা কৃষি অফিসারসহ সুবিধাভুগী চাষীরা উপস্থিত ছিলেন।
কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক চাষীদের মাথাপিছ ৫ কেজি বিটি বেগুন, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন জাতের বীজ, সার, নগদ ১ হাজার টাকা বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com