কমলগঞ্জে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী ও আলোচনা সভা

November 11, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগ এর আয়োজনে ১১ নভেম্বর শনিবার দুপুর ১ টায় আনন্দ বর্ণাঢ্য র‌্যালী শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। র‌্যালী শেষে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল মালিক ও শায়েক আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।


বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহ-সভাপতি আসলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ ভূঁঞ্া প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সুলতান মনসুর সিদ্দেক, পৌর আওয়ামীলীগ নেতা বখতিয়ার খান, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, জহিরুল আলম নানু, নিয়াজ মুর্শেদ রাজু, মইনুল খান প্রমুখ। আলোচনা সভা শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোটা উপজেলায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com