কাঠালতলী হাইস্কুলের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন
November 14, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে। ৪ অভিভাবক সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ হচ্ছেন ইউপি সদস্য আলতাফ হোসেন (প্রাপ্ত ভোট ৩০২), কয়েছ আহমদ (প্রাপ্ত ভোট ২৩২), আখতার হোসেন (প্রাপ্ত ভোট ২০৪) ও মুশাহিদ আলী (প্রাপ্ত ভোট ২০১)। নির্বাচনে পিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। মোট ৬৮০ জন ভোটারের মধ্যে ৪২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



মন্তব্য করুন