বড়লেখায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

November 14, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ নভেম্বর মঙ্গলবার ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এরকম নানা স্লোগানে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট) এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল দত্ত, ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মাহবুবুল আলম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) জেলা সমন্বয়কারী একেএম মাহাতাব উদ্দীন, উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com