বড়লেখায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
November 14, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে র্যালী, ফ্রি ডায়াবেটিস সনাক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ১৪ নভেম্বর মঙ্গলবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।
তাজুল ইসলামের সঞ্চালনায় র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়লেখা ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ বদরুল ইসলাম, ডা. মার্জিয়া রহমান চৌধুরী, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ আব্দুর রশিদ, শুধাংশু শেখর, আব্দুর রাজ্জাক, মোজাফর আহমদ, ইছবর আলী, মো. জাকারিয়া, সুলতান আহমদ, খালেদ আহমদ, আলা উদ্দিন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন