কমলগঞ্জে আইসিটি প্রশিক্ষার্থী চা শ্রমিক সন্তানদের মাঝে সমাপনী সনদ ও ক্রেষ্ট বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আইসিটি প্রশিক্ষণার্থী চা শ্রমিক সন্তানদের মাঝে আনুষ্ঠানিকভাবে সমাপনী সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শমশেরনগর চা বাগান নাচ ঘরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সনদ ও ক্রেষ্ট বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম আয়োজিত প্রশিক্ষণ সমাপনী সনদ ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী প্রধান মোহন রবিদাসের সভাপতিত্বে রাজ কুমার রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা ডেভেলপম্যান্ট ফেসিলিটেটর এ এস এম সাজেদুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান, চা শ্রমিক ইউনিয়ন মনু ধলই ভ্যালি(অঞ্চল) সাধারন সম্পাদক নির্মল দাশ পাইনকা, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত সাধারন সম্পাদক গোপাল কানু, ইউপি সদস্য শফিকুর রহমান,আব্দুল আহাদ ও বাবুল মাদ্রাজী ।
শমশেরনগর চা বাগানে জাগরণ আইসিটি সেন্টার থেকে তিন মাসের প্রশিক্ষণ গ্রহনকারী ৪০ জনের(ছেলে-মেয়ের মাঝে) মাঝে সমাপনী সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়। প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কলেজ পড়–য়া চা শ্রমিক সন্তানরা নিজেদের চা বাগানের শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপামি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিচ্ছে। এ যেন চা বাগানে এক নতুন জাগরণ। এভাবে এগিয়ে গেলে শ্রমিক সন্তানরাই নিজেদেরকে সরকারী বিভিন্ন উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারবে।



মন্তব্য করুন