কমলগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এমসিএইচ সার্ভিস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা এর ব্যবস্থাপনায় ১৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলাস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, সিলেট বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ কুতুব উদ্দীন।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা: টি এইচ নিশিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার (লিলি), কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, ডা: হাদী হোসেন ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইয়াহিয়া।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মৌলভীবাজারের উপ পরিচালক মোঃ আব্দুস সোবহান। প্রজেক্টরের মাধ্যমে গ্রামে মানুষের দ্বার গোড়ায় অতি সহজে ও নিরাপদে ইউনিয়ন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিকভাবে প্রসব করানো সম্ভব। তার উপর প্রজেক্টরের মাধ্যমে এ স্বাস্থ্য সেবা উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার প্রোগ্রাম ব্যবস্থাপক ডা: এ বি এম শামছুদ্দীন। অবহিতকরণ সভায় কমলগেঞ্জর একটি পৌরসভা, নয়টি ইউনিয়নের জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সুশীল সমাজ নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা সমন্বয়ে দেড় শতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন