বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
November 16, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব¬াস্ট) এর আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারী ফয়সল রানার পরিচালনায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লিগ্যাল এইডের উপজেলা সমন্বয়কারী রনজিৎ কুমার সেন, ইউপি সচিব তপন দে চৌধুরী, ইউপি মেম্বার ছওয়াব আলী, আজিজুল ইসলাম, দেলোয়ার হোসেন দুলাল, আমিনুল হক, জয়নাল আবেদিন শুনু, রিয়াজুন বেগম প্রমুখ।



মন্তব্য করুন