বড়লেখায় হামিদা খাতুন চৌধুরী চক্ষু হাসপাতাল ফ্যাকো সেন্টারের উদ্বোধন

November 17, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখায় হামিদা খাতুন চৌধুরী চক্ষু হাসপাতাল ফ্যাকো সেন্টার আনুষ্ঠানিক ভাবে যাত্রা করেছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর।
পরে হাসপাতাল প্রাঙ্গনে হোসেন জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের প্রষ্ঠিাতা ডঃ মিফতাহুল হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান

 

চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু। পরে অতিথিবৃন্দ চক্ষু হাসপাতালের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
হাসপাতালের প্রষ্ঠিাতা জানান, জনকল্যাণে তাঁর মায়ের নামে চক্ষু হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। প্রত্যন্ত এলাকায় হাসপাতালটি চালু হওয়ায় চোখের ছানি, নেত্রনালী অপারেশন সহ অন্যান্য রোগের চিকিৎসা কম খরছে এলাকার মানুষ নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com