বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ১

November 18, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একরাম আলী (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উপজেলার উত্তর শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশের মাঠে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। শনিবার আহত একরাম আলী প্রভাবশালী সিরাজ উদ্দিনকে প্রধান আসামি এবং আরও ৬ জনের নাম উলে¬খ করে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের একরাম আলীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বুড়ারগুল গ্রামের সিরাজ উদ্দিনের বিরোধ চলছিলো। শুক্রবার সন্ধ্যায় একরাম আলী বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। উত্তর শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশের মাঠে পৌঁছামাত্র সিরাজ উদ্দিনের নেতৃত্বে যুবকরা হত্যার উদ্দেশ্যে দা, ডেগার ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিকিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতবস্থায় একরাম আলীকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সেখান থেকে তাকে বড়লেখা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হয়। এ ঘটনায় আহত একরাম আলী সিরাজ উদ্দিনকে প্রধান আসামি এবং আরও ৬ জনের নাম উলে¬খ করে থানায় মামলা করেন।
 থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান শনিবার বিকেলে জানান, ‘থানায় মামলা হয়েছে। উত্তর শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এসআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com