বড়লেখায় ইউপি জামায়াতের আমির গ্রেপ্তার
November 19, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতের আমির (সভাপতি) মুহাম্মদ কামাল উদ্দিনকে (৩১) পুলিশ ১৯ নভেম্বর রোববার দুপুরে গ্রেপ্তার করেছে। তিনি জি.আর-১৪৪/১৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
পুলিশ জানিয়েছে, বর্ণি ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি মুহাম্মদ সহিদুর রহমান ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন