বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণ সভা ও র‌্যালি

November 20, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন বড়লেখায় গ্রাম আদালত কার্যক্রম সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চলমান সম্পর্কে জনসাধারণের সম্পৃক্ততা বিষয়ক এক সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড এ- সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র আয়োজনে ২০ নভেম্বর সোমবার দুপুর ১টায় বড়লেখা সদর ইউপির পুরাতন বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ। গ্রাম আদালতের সহকারী কর্মকর্তা কাজল দে’র সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ডা: দীপক কর প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি র‌্যালি পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com