কমলগঞ্জে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী ৩য় মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ৩০ জন শিক্ষার্থীকে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী ৩য় মেধাবৃত্তি-২০১৬ এর সনদপত্র, ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে।
২০ নভেম্বর সোমবার বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব আব্দুন নুর মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও প্রাবন্ধিক আহমদ সিরাজ। ট্রাষ্টের সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক হামিম মাহমুদ জয় প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আব্দুন নুর-নুরজাহান চৌধুরী ৩য় মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণীর ৩০ শিক্ষার্থীকে নগদ টাকা, সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি সমাজ কল্যাণ তথা কমলগঞ্জের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।



মন্তব্য করুন