বড়লেখায় ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি ॥ বড়লেখার মাধবকু-ের একটি হোটেল থেকে ইয়াবা ট্যাবলেটসহ বিল¬াল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে জুড়ীর বেলাগাঁও গ্রামের শাহ নেওয়াজের ছেলে। সোমবার ২০ নভেম্বর রাত ৮টার দিকে ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দেহ তল¬াশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ৩-৪ জন ট্যাবলেট ক্রেতা পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বিল¬াল হোসেন সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে মাধবকু- পর্যটন এলাকার রেস্টুরেন্ট ও এর সম্মুখ এলাকায় কৌশলে কিশোর ও যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি তারা পুলিশকে জানায়। খবর পেয়ে থানার এসআই মো. শরিফ উদ্দিন, এএসআই মো. সাইফুল ইসলাম ও কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ বিল¬াল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই রাতে থানার এসআই মো. শরিফ উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৩।
স্থানীয় লোকজন জানান, গ্রেফতারকৃত বিল¬াল প্রায়ই ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের মালিকানাধীন হোটেল নিরিবিলিতে ঘুরাফেরা করতো। ধরা পড়ায় ধারণা করা হচ্ছে মাধবকু-ের বিভিন্ন হোটেলে বসে সে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে জানান, ‘গ্রেপ্তারকৃত বিল¬াল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন