কমলগঞ্জে ২ মদ বিক্রেতা আটক

November 23, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ থেকে চোলাই মদসহ দুই মদ বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২২ নভেম্বর বুধবার দুপুরে রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিরতিঙ্গা চা বাগানের বাসিন্দা সুধু বাউড়ি (৩৯) ও গোপাল বাউরি (২৫)। মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরতিঙ্গা চা বাগান থেকে অভিযান চালিয়ে ৪৯০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানান কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com