বড়লেখায় নাশকতা চুরি ডাকাতি রোধে ৮ স্থানে পুলিশের তল্লাশি চৌকি
November 26, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় রাত্রিকালিন আইন শৃঙ্খলার অবনতি, মাদক পাচার, নাশকতা ও চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার প্রবেশপথসহ বিভিন্ন স্থানে ৮টি নিরাপত্তা চৌকি স্থাপন করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে এগুলোর কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে শুক্রবার রাতে ওসি মোহাম্মদ সহিদুর রহমানের নেতৃদ্বে একটি চেকপোস্টে পুলিশকে সন্দেহভাজন প্রত্যেকটি যানবাহনে তল্লাশি করতে দেখা গেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ জানান, ‘অপরাধিরা অপরাধ করে যাতে সহজে পালিয়ে যেতে না পারে এজন্য চেক পোস্ট স্থাপন করা হয়েছে। এগুলো দিবারাত্র গতিশীল থাকবে। নাগরিকদের স্বস্তিতে রাখাই পুলিশের কাজ। থানা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য চৌকি বসিয়ে রাত্রিকালিন তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।’



মন্তব্য করুন