কুলাউড়া থেকে বড়লেখার প্রেমিক যুগল উদ্ধার

November 27, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েও সুখের সন্ধান পেলোনা প্রেমিক যুগল। বেরসিক পুলিশের হাতে ধরা পড়ে এখন থানা হাজতে রয়েছে দু’জন।

প্রকাশ বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের দক্ষিণ বাগিরপাড় গ্রামের মৃত কৃপেশ চন্দ্র দাসের মেয়ে কলেজ ছাত্রী স্বর্ণা রানী দাস একই ইউনিয়নের অহির কুঞ্জি গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কলেজ ছাত্র রাজন বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ম্যালা দিন থেকে। শনিবার সন্ধ্যায় দু’জন ঘর ছাড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় সুখেরও লাগিয়া। মেয়ের পরিবার থেকে বড়লেখা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর রোববার ভোরে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস কুলাউড়া থানা পুলিশের এসআই খালিকের সহযোগিতায় কুলাউড়া উপজেলার কৌলা গ্রাম থেকে প্রেমিক যুগলকে ৃউদ্ধার করে বড়লেখা থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেব দুলাল ধর বিকেল সাড়ে ৪টায় জানান, প্রেমিক যুগল এখনো থানা হাজতে থাকার সত্যতা নিশ্চিত করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মেয়ের পরিবার বিশ্বাস পরিবারের সাথে মেয়ের বিয়ে না দিয়ে মেয়েকে থানা থেকে নিয়ে যেতে জোর তৎপরতা চালাচ্ছে।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com