কমলগঞ্জে দরিদ্র এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে দরিদ্র এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৭ নভেম্বর সোমবার সকাল ১১টায় আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে অরফান-ইন-একশন নামক যুক্তরাজ্য ভিত্তিক সমাজকল্যাণ মূলক একটি সংস্থার মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অরফান-ইন-একশন কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য মো: হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা উন্নয়ন কর্মকর্তা ও জাইকার ডেভেলপম্যান ফেসিলিটেটর মো: সাজিদুর রহমান। অনুষ্ঠানে মোট ২০ জন এতিম দরিদ্র শিক্ষার্থীর মাঝে ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য, অরফান-ইন-একশন ২০১৪ সাল থেকে কমলগঞ্জে অনগ্রসর, দরিত্র এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ছাড়াও খাদ্য ও বস্ত্র বিতরণ করছে। শাহানা সুলতানা চৌধুরীর পৃষ্টপোষকতায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।



মন্তব্য করুন