কমলগঞ্জ পৌর এলাকায় জি,আর এর চাউল বিতরণ

November 27, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌর এলাকায় গরীব ও দু:স্থদের মধ্যে জি, আর এর চাল বিতরন করা হয়েছে।

২৭ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় কমলগঞ্জ পৌরসভায় চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক হারুনুর রশীদ ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর মোঃ রমুজ মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আনসার শোকরানা মান্না, দেওয়ান আাব্দুর রহিম মুহিন। অনুষ্টানে ৩শ’ পরিবারের মধে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com