পাওনা টাকার জেরে শ্রমিক সর্দার খুন : ১১ আসামী গ্রেফতার

November 30, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মাটি শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের জেরে শ্রমিক সর্দার আলতা হোসেন খুনের অভিযোগে পুলিশ ২৮ নভেম্বর মঙ্গলবার এজাহারভুক্ত ১১ আসামীকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।

জানা গেছে, বড়লেখার আব্দুল মালেকের বাড়িতে শ্রমিক নিয়ে মাটি কাটার কাজ করাচ্ছিলেন শ্রমিক সর্দার জুড়ী উপজেলার কচুরগুল গ্রামের মৃত আরফান আলীর ছেলে আলতা হোসেন (৩৫)। মজুরী পরিশোধ নিয়ে সোমবার সন্ধ্যায় লেগুনা গাড়িতে শ্রমিকদের সাথে কথাকাটাটি হয় আলতা হোসেনের। এক পর্যায়ে শ্রমিকদের কোদালের আঘাতে আলতা হোসেন গুরুতর আহত হন। মঙ্গলবার বিকেলে সিলেটের একটি হাসপতালে আলতা হোসেন মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই ফখরুল ইসলাম মাটি শ্রমিক শাহজাহান মিয়া, ছাব্বির আহমদ, প্রদীপ মুন্ডা, কালা চান্দ, বাবুল মুন্ডা, জয়ন্তী গো, কবিতা, আরতি, রিতা মুন্ডা, চম্পা ও পাবর্তীকে আসামী করে থানায় মামলা করেন। মঙ্গলবার রাতেই পুলিশ আসামীদের আটক করে। আটককৃতরা জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের দিনমজুর।

বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, বুধবার বিকেলে আদালতের মাধ্যমে আটক ১১ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com