কমলগঞ্জের লাউয়াছড়ায় নান্দনিক “শতাব্দীর স্মারক” গেইটের উদ্বোধন

November 30, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দক্ষিন এশিয়ার অন্যতম রেইন ফরেষ্ট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের মনোমুগ্ধকর ও আকর্ষনীয় করে তুলতে নিমির্ত হলো প্রাকৃতিক বৈচিত্র্যময় নান্দনিক ফটক। দৃষ্টিনন্দন আর আধুনিকতার রূপ নিয়ে লাউয়াছড়ার মুল প্রবেশ মুখে বনের প্রাণী সম্বলিত “শতাব্দীর স্মারক” নামে প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়।
৩০ নভেম্বর বৃহষ্পতিবার বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে নির্মিত প্রধান ফটকের “শতাব্দীর স্মারক” গেইটটি ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বন সংরক্ষক (বন্য প্রাণী) তবিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দেক আলী, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর হান্নান, সিএমসির সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটির অর্থায়নে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে শতাব্দীর স্মারক গেইটটি নির্মিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com