এলজিএসপি-৩ এর আওতায় কমলগঞ্জের মুন্সীবাজারে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দুর্গম এবং দুরর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করতে আসা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র-মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে বাইসাইকেল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। ইউপি সদস্য সুনীল মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি গৌরাঙ্গ দাশ, ইউ,পি সদস্য মোঃ নওরুজ মিয়া প্রমুখ।



মন্তব্য করুন