কমলগঞ্জে রনজিত পাজাম ফসলের শস্য কর্তন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার চন্ডীপুর এলাকার বুধবার ৬ ডিসেম্বর বিকেলে কৃষক আবুল কালাম আজাদের জমিতে ফলনকৃত রনজিত পাজাম ধান এর ফসলের শস্য কর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শস্য কর্তন করেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: শামসুদ্দিন আহমদ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মালিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিলাস সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক লাল সিংহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবাতন সিংহ, কৃষক মোঃ সেলিম মিয়া, কুতুব মিয়া, আলাল মিয়া, হেলাল আহমদ প্রমুখ।
রনজিত পাজাম প্রতি বিঘায় ২০মন ফসল হওয়ার সম্ভাবনা বলে আশা প্রকাশ করেছেন চন্ডীপুর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ।



মন্তব্য করুন