বড়লেখা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

December 6, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা মুক্ত দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর  বুধবার বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বড়লেখা প্রেসক্লাব, নজরুল একাডেমি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। পৌরশহরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপে¬ক্সের সামনে থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

 বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান আলতাফ হোসেন মাসুম ও বিমান কান্তি দাসের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শাহাব উদ্দিন এমপি।

 অন্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, ইউএনও সুহেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, আদালতের এপিপি গোপাল দত্ত, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান প্রমুখ।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর এইদিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকহানাদার বড়লেখা ছাড়তে বাধ্য হয়। পরে বর্তমান উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশে ওড়ানো হয় লাল সবুজের পতাকা। তাই প্রতিবছর দিনটি বড়লেখা মুক্ত দিবস হিসেবে উদ্যাপন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com