বড়লেখায় পুর্ব বিরুধের জেরে প্রতিপক্ষের গোয়ালঘর পুড়িয়ে ফেলার অভিযোগ

December 7, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পুর্ব বিরোধের জের ধরে গোয়াল ঘর পুড়িয়ে ফেলায় প্রতিপক্ষের ১৩ ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গ্রামতলায় জয়গুন নেছার বাড়ীতে অগ্নিকান্ডের এ ঘটনায় থানায় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আড়াই লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গ্রামতলা গ্রামের জয়গুন নেছার বাড়ীতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ও পরিবারের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় আব্দুস ছত্তারের স্ত্রী জয়গুন নেছা প্রতিপক্ষের নুরুল ইসলাম, নোমান উদ্দিন, কবির আহমদ, শরফ উদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় ঘর পুড়ানোর অভিযোগ দিয়েছেন।

 ভুক্তভোগী জয়গুন নেছা (৬০) জানান, ৫ ডিসেম্বর প্রতিবেশী দেলোয়ারা বেগম, ছালেহা বেগম, ছলিম উদ্দিন গংরা মারধর করে। এ ঘটনায় তিনি থানায় মামলা দেন। এতে ক্ষীপ্ত হয়ে তারা রাতের আধারে আমার গোয়াল ঘর পুড়িয়ে দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, ঘটনা শুনে সকালে তিনি ওয়ার্ড মেম্বার আলাউদ্দিনকে ঘটনাস্থলে পাঠিয়ে জানতে পারেন পরিত্যক্ত একটি ঘর পুড়ে গেছে। অগ্নিকান্ডে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের সাথে জযগুন নেছার দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। 

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদুর রহমান জানান, এসআই জাহাঙ্গির আলমকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com