বড়লেখায় ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ গ্রন্থের মোড়ক উন্মোচন

December 10, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার হাল¬া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস রচিত ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ গ্রন্থের মোড়ক উন্মোচন সভা ৯ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও সিংহগ্রাম সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বদরুল হোসেন ও কলাজুরা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক সয়ফুল হকের পরিচালনায় মোড়ক উন্মোচন সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়েজিদ খান, বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও পিসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, গ্রন্থের রচয়িতা স্কুল শিক্ষক মৃণাল কান্তি দাস, শিক্ষক নেতা মঞ্জু লাল দে, বদর উদ্দিন, মীর মুহিবুর রহমান, প্রতাপ কুমার দত্ত, মনির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com