সাগরে নিম্নচাপের প্রভাবে বড়লেখায় জনজীবন বিপর্যস্ত
December 10, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বড়লেখায় ৯ ডিসেম্বর শনিবার ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামতে শুরু করে। দিনভর অব্যাহত হালকা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে। অনেকেই ঘর থেকে বের হতে পারেনি। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কাজে বের হতে না পেরে বেশি দুর্ভোগে পড়েন। প্রতিকুল আবহাওয়ায় জনজীবনে নেমে আসে বিপর্যয়। ব্যাংক-বীমা, অফিস, আদালতে উপস্থিতি ছিল কম।



মন্তব্য করুন