কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

December 10, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কমলগঞ্জ এর আয়োজনে

৯ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার। অনুষ্ঠানে জয়ীতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সফল জননী হিসেবে শিরীন আক্তার, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে রাবেয়া বেগমকে উপজেলা পর্যায় এবং নির্যাতনের বিভিষীকা মুছে নতুন জীবন করছেন যে নারী হিসেবে ইউনিয়ন পর্যায়ে মেহেরুনন্নেছাকে পুরষ্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com