নাটাবের মতবিনিময় সভা

December 10, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজারে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ৯ ডিসেম্বর শনিবার বিকালে সেন্ট্রাল রোডস্থ ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয় যক্ষ্ম নিরোধ সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ডাঃ শফিক উদ্দিন আহম্মদ, মোঃ আবু তাহের, ডাঃ জিল্লুল হক, ডাঃ ছাদিক আহমদ, এডভোকেট রমা কান্তি দাশ গোপ্ত ও বকশি ইকবাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com