কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

December 11, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ দীর্ঘ ১২ বছর পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় মুন্সিবাজার ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কমনগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ। আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ আহমদসহ ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ।

মুন্সিবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহেদুল হক ও আবুল কালামের যৌথ পরিচালায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সিদ্দেক আলী, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক শ্যামল চন্দ্র দাস প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল ও শায়েক আহমেদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com