কমলগঞ্জে জনতা ব্যাংকের প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋন বিতরণ

December 12, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে জনতা ব্যাংক লি: ভানুগাছ শাখার উদ্যোগে প্রকাশ্য কৃষি ও পল্লী ঋন বিতরন করা হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ ঋন বিতরন করা হয়। জনতা ব্যাংক ভানুগাছ শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লি: মৌলভীবাজার আঞ্চলিক অফিসের উপ মহা ব্যবস্থাপক মোঃ একরামুল হক আকন। বিশেষ অতিথি কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। অনুষ্টানে ৪ লাখ টাকা প্রকাশ্য কৃষি ও পল্লী ঋন বিতরন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com