চাকুরীর দাবিতে কমলগঞ্জে চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ

December 16, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ চা শ্রমিকদের শিক্ষিত সন্তানরা চাকুরীর দাবিতে বছর খানেক আগে বাগান ব্যবস্থাপকের কাছে আবেদন করে দীর্ঘ এক বছরেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় আলীনগর চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।

১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় বিক্ষোব্দ চা শ্রমিক সন্তানরা এ বিক্ষোভ করেন।

আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের সদস্য সচিব তানভীর বাক্তি বলেন, চা শ্রমিক সন্তানরা লেখাপড়া করে চাকুরী করার মত যোগ্যতা অর্জন করেছে। তারা চায় নিজেদের  চা বাগানে কর্মচারী হিসাবে বিভিন্ন পদে নিয়োগ পেতে। সে লক্ষে আলীনগর চা বাগান ব্যবস্থাপকের সাথে কথা বলেই এক বছর আগে তারা আবেদন করা হয়। ব্যবস্থাপক ডানকান ব্রদার্সের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছেন বলে কালক্ষেপণ করেন। ফলে শুক্রবার সকালে বিক্ষোব্দ চা শ্রমকি সন্তানরা ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।

আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের আহ্বায়ক সজল কৈরী, সদস্য সুরত কৈরী বলেন, চা বাগান ব্যবস্থাপক নানা অজুহাতে টাল বাহানা করছেন। আর তাই এখন চা শ্রমিক সন্তান শিক্ষিত যুবকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দাবি করেন উপজেলা বা জেলা  প্রশাসনের উদ্যোগে বিষয়টি দেখতে হবে। অন্যতায় আগামীতে আরও বড় আন্দোলন করা হবে।

বিক্ষোভ প্রদর্শণের সময় সংহতি প্রকাশ করে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র বক্তব্য প্রদান করে ব,ে চা বাগানের শিক্ষিত যুবকদের এ দাবি মেনে নেওয়া উচিত। বিক্ষাভ সম্পর্কে আলীনগর চা বাগানের ব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি চা বাগান ব্যবস্থাপনার পক্ষেও কেউ কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com