কমলগঞ্জে সমকাল সুহৃদ সমাবেশের বিজয় শোভাযাত্রা

December 17, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা মায়ের মুখে হাসি ফোঁটানোর প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান বিজয় দিবস পালন করেছে সমকাল সুহৃদ সমাবেশ।
১৬ ডিসেম্বর শনিবার বাংলাদেশের ৪৬তম বিজয় দিবসে ‘বিজয়ের গান গাই’ ‘মুক্তির গান গাই’ শ্লোগানে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন সুহৃদের সদস্যরা। এই শোভাযাত্রা শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন পিপিএম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহ সভাপতি অধ্যক্ষ মো: নুরুল ইসলাম. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শামসুদ্দিন আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, উপ-পরিদর্শক চম্পক ধাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত, মো: জাহিদুল হক, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজীব, কমলগঞ্জ সুহৃদ সমাবেশের সভাপতি শাব্বির এলাহী, সুহৃদ সদস্য এজাজ আহমদ, আব্দুল বাছিত খান, হোসেন জুবায়ের, বাবুল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com