মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

December 17, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের শান্তকুল আদর্শ সংঘের উদ্যোগে প্রথম মেধাবৃত্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর রোববার সকাল ১১টায় শান্তকুল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় কামারচাক ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ৯ম শ্রেণির দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, কমলগঞ্জ সাংবাইদক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, ইউপি সদস্য শহীদুল হক, শান্তকুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, ডা: আব্দুল আলী, আব্দুস শহীদ, আব্দুল বারী, রতন ভট্টাচার্য্য, মাইদুল ইসলাম, হেলাল উদ্দিন ইকবাল প্রমুখ।
শান্তকুল আদর্শ সংঘের সভাপতি রেজাউল করিম পারভেজ ও সাধারণ সম্পাদক এম, ডি জাকির হোসাইন জানান, সংগঠনের কার্যক্রমের প্রথম মেধাবৃত্তি পরীক্ষা সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে। আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com