মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

December 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে “পতনউষার উচ্চ বিদ্যালয়ের” হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদের সভাপতিত্বে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফরুল্লাহ কাজল (অতিরিক্ত পরিচালক,বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ,সিলেট ) বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুবোধ কুমার বিশ্বাস (জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, মৌলভীবাজার) ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু (চেয়ারম্যান, ২নং পতনউষার ইউ পি) এম মুহিবুর রহমান মুহিব (সদস্য সচিব,সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ), নিখিল তালুকদার (পরিচালক,আদর মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র), রিপন আহমদ (উদ্দিপন মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র), দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক তাকবীর হোসাইন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com