২৯ ডিসেম্বর শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষা

স্টাফ রিপোর্টার॥ সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন (রহঃ) এর নামানুসারে গঠিত মৌলভীবাজারের স্বনামধন্য সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত জেলার সবচেয়ে বড় মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।২৯ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে সকাল ১০টা হতে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় আড়াই হাজার শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবতার সেবা ও সমাজ উন্নয়নে আত্মনিবেদিত সামাজিক এ সংগঠন ২০০১ সাল থেকে সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী সফলতার সহিত বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩ মাস ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রেজিষ্টেশন প্রক্রিয়া চলে আসছিলো।জেলার সবচেয়ে বড় এই মেধা প্রতিযোগিতা মূলক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের আলী আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠাদের মধ্যে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্যানেল মেয়র মোঃ ফয়ছল আহমদ, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট মোঃ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, দি মৌলভীবাজার চেম্বার অব কর্মাসের পরিচালক সোহাদ আহমদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মেধা যাচাই পরীক্ষার নির্বাহী পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক) চৌধুরী মোহাম্মদ মেরাজ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তাকবির হুসাইন, সোহান হুসাইন হেলাল, নির্বাহী পরিচালক (কুলাউড়া) মাহফুজ শাকিল, নির্বাহী পরিচালক (জুড়ী) মোঃ আল আমিন ও শামীম আহমদ, নির্বাহী পরিচালক (রাজনগর) আলিম আল-মুনিম, নির্বাহী পরিচালক (মৌলভীবাজার সদর), দুলাল হোসেন জুমান, রুমেল আহমদ, রাফি কোরেশী, মোস্তাকিম রহমান রাহী, নির্বাহী পরিচালক (কমলগঞ্জ) মাহমুদুল হক সুমন, নির্বাহী পরিচালক (শ্রীমঙ্গল) আশরাফুল খান রুহেল প্রমুখ। উল্লেখ্য যে, জেলা ব্যাপি এ মেধা যাচাই পরীক্ষার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী, প্রাইভেডাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকি চৌধুরী এবং বৎসর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান সহ সরকারি বেসরকারী উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গরা।



মন্তব্য করুন