শোক সংবাদ ॥ মাওলনা ইদ্রিছ আলী ॥

December 19, 2017,

 

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ভুরভুরিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা ইদ্রিছ আলী (৭৫) বার্ধক্যজনিত রোগে ১৭ ডিসেম্বর  রোববার দিবাগত রাত দেড়টায় রামেশ্বরপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। সোমবার বিকাল ২.৩০ টায় রামেশ্বরপুর গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি কবি ও সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছির পিতা। মাওলানা ইদ্রিছ আলীর মৃত্যুতে কমলগঞ্জ প্রেস ক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, কমলগঞ্জ অনলাইন প্রেস ক্লাব, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীল শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com