এলজিএসপি-৩ এর আওতায় কমলগঞ্জের মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ২০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

December 19, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ যাতায়াত অসুবিধার কারণে দুর্গম এবং দুরবর্তী এলাকা থেকে মাধ্যমিক পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। এতে অনেকেই ঝড়ে পড়ে। ঝড়ে পড়া রোধ ও দুরবর্তী শিক্ষার্ধীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিকরণে এলজিএসপি-৩ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০জন দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮ ডিসেম্বর  সোমবার দুপুরে বাইসাইকেল বিতরণ করা হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আব্দুল খালিকের সঞ্চালনায় বাইসাইকেল

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, দুরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা সৃষ্টিতে বাইসাইকেল বিতরণ করায় ঝড়ে পড়া অনেকটাই রোধ হয়ে যাচ্ছে। ইতিপূর্বে কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে এডিবি-র আওতায় এক সাথে ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। এর মাঝে আবার ৪টি ইউনিয়নে এলজিএসপির আওতায় আরো ৩২টি বাইসাইকেল ইতিমধ্যে বিতরণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে আরও ইউনিয়নগুলিতে বাইসাইকেল বিতরণ করা হবে। শিক্ষার হার বাড়াতে ও মান উন্নয়নে এ উদ্যোগ কাজে লাগছে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com