বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

December 19, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ১৯ ডিসেম্বর মঙ্গলবার তথ্য কমিশিনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও ইউপি সচিবগন অংশগ্রহন করেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইনে সাধারণ জনগণের তথ্য পাওয়া ও এ আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রধানকারী কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. আবুল হোসেন, তথ্য কমিশনের সহকারী পরিচালক হেলাল আহমদ। কর্মশালা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও মো. শরীফ উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com