বড়লেখায় ২ সন্তানসহ প্রবাসীর স্ত্রী হত্যাকান্ড ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা  আটক ৩ নারীকে জেল হাজতে প্রেরণ

December 23, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২ শিশু সন্তানসহ কাতার প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় ৯ জনকে এজাাহার নামীয় আসামী করে থানায় মামলা হয়েছে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় হত্যা মামলাটি রুজু করেন নিহত গৃহবধু মাজেদা বেগমের চাচাতো ভাই ইমরান আহমদ। ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা ৩ নারীকে শুক্রবার বিকেলে পুলিশ এ মামলার এজাহার নামীয় আসামী হিসেবে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এরা হচ্ছেন নিহত মাজেদা বেগমের সৎ শ্বাশুড়ি মনোয়ারা বেগম, চাচী শ্বাশুড়ি আলিফজান বিবি ও জা সামিয়া বেগম। এদিকে একটি বারের জন্যও প্রবাসী আকামত আলী নিহত স্ত্রী ও দুই সন্তানের খোজ খবর নেননি। পলাতক ৩ চাচা শ্বশুড়কে পুলিশ হন্য হয়ে খুজছে। এদের গ্রেফতার করলেই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে পুলিশ মনে করছে।

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবদুলাল ধর জানান, আটক ৩ মহিলার নিকট থেকে পুলিশ অগংলগ্ন অনেক তথ্য পেয়েছে। তদন্তের স্বার্থে এগুলো প্রকাশ করতে অপরাগতা জানিয়ে তিনি বলেন এজাহার নামীয় আসামী হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের গ্রেফতার করলেই ঘটনার জট খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com