কমলগঞ্জে ইসলামী ঐক্যজোটের কার্যালয় উদ্বোধন

December 23, 2017,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ ইসলামী ঐক্যজোট মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্ণর মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী।

কমলগঞ্জ উপজেলা ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা আয়াজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ঐক্যজোট মহাসচিব শায়খুল হাদিস মনিরুজ্জামান রাব্বানী, ঢাকা মহানগর সভাপতি হাফেজ মাওলানা মাসুদ আহমেদ, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, ইফা কমলগঞ্জের ফিল্ড সুপারভাইজার ইকবাল হোসেন চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com