বড়লেখা সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত ॥ আহত ২
December 26, 2017,

বিকুল চক্রবর্তী॥ বড়লেখায় মটর সাইকেল দূর্ঘটনায় এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুই জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বড়লেখার বড়লেখা-শাহবাজপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান, বড়লেখা থানা ওসি শহীদুর রহমান।
নিহত মটর সাইকেল আরোহী হলেন বড়লেখা সদরের গ্রামতলা এলাকার শওকত আলীর ছেলে করিম উদ্দিন (২৫)।
এ সময় অপর দুই মটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদের প্রথমে বড়লেখা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাদের সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী জানায় দুটি মটর সাইকেলের মুখোমূখী সংর্ঘষে এ দূর্ঘটনাটি ঘটে।



মন্তব্য করুন