বিজিবি ৫২ ব্যাটালিয়নের  অধিনায়কের পিবিজিএস পদক লাভ

December 27, 2017,

আব্দুর রব॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মোঃ নেয়ামুল কবির রাষ্ট্রপতি বর্ডার গার্ড সেবা পদক ২০১৭ লাভ করেছেন।

২০ বুধবার ডিসেম্বর বিজিবি’র সদর দপ্তর পিলখানায় অনুষ্ঠিত সভায় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ পদক তোলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নেয়ামুল কবির বিগত ২০১৫ সালের ১২ ডিসেম্বর বিজিবি ৫২ ব্যাটালিয়নে যোগদান করেন। যোগদানের পর থেকেই পেশাগত দায়িত্ব পালনে তিনি বিএসএফ এর সাথে সুসম্পর্ক স্থাপন, বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান দমন, মাদকদ্রব্য পাচাররোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বে-সামরিক প্রশাসনকে সহায়তা প্রদানসহ অসীম সাহসিকতা, বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতা, মমত্ববোধ ইত্যাদি কৃতিত্বপূর্ণ অবদান রাখছেন। এসব বিষয় বিবেচনায় তিনি ২০১৭ সালের রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবার (পিবিজিএমএস) জন্য নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com